Showing posts with label অর্থহীন. Show all posts
Showing posts with label অর্থহীন. Show all posts

Friday, September 21, 2012

যদি কোনদিন - অর্থহীন


যদি কোন দিন হঠাৎ করে পড়ে মনে
আমার লেখা গানগুলো যা ছিল তোমার জন্যে,
যদি ভুলের বশে শুনতে ইচ্ছে করে
আমার গাওয়া গানগুলো যা ছিল তোমায় নিয়ে।

নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে
তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে,
কেউ জানবে না যে ঘুমন্ত শহরে
তুমি ভাবছো বসে আমার কথা প্রতিটি মূর্হুতে।

আকশে তারা হয়ে দেব তোমায় আলো
যখন চারিদিক অমাবস্যায় কালো,
যদি মনের দুচোখ বেয়ে আসে চোখের জল
মুছে দেব শুধু স্মৃতি হয়ে মনের কষ্ট সব।

নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে
তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে,
কোন এক সকালে কোন দূরদেশে
তুমি দেখবে আমার পায়ের চিহ্ন ঐ শুভ্র তুষারে।

আসবো ফিরে
তোমার কাছে,
চোখের ঐ জল
মুছে দিতে।

নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে
তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে,
কেউ জানবে না যে ঘুমন্ত শহরে
তুমি ভাবছো বসে আমার কথা প্রতিটি মূর্হুতে।

আসবো ফিরে
তোমার কাছে,
চোখের ঐ জল
মুছে দিতে।

আসবো ফিরে
তোমার কাছে,
চোখের ঐ জল
মুছে দিতে।

Sunday, January 1, 2012

জানতে ইচ্ছে করে - অর্থহীন

নিশ্চুপ চারিদিক বসে আছি ছাদে একাকী

জোসনায় হিমেল হাওয়ায় তোমার কথা ভাবি

এভাবেই কেটে যায় কিছু সময়

নিয়ে চোখে পানি

হয়তো মেঘের ভেলায় ভেসে

দেখছো আমায় তুমি

জানতে ইচ্ছে করে আমার

কেমন আছ তুমি?

প্রতি রাতে আকাশপানে তোমাকেই খুজি

তোমার মুখের মিষ্টি হাসি এখনো চোখে ভাসে

কত কবিতা কত গান তেপান্তর নিয়ে

তোমার কথা ভেবে ভেবে দেখি আকাশটাকে

মাঝে মাঝে আকাশটাকে ছুতে ইচ্ছে করে

জানতে ইচ্ছে করে আমার

কেমন আছ তুমি?

প্রতি রাতে আকাশপানে তোমাকেই খুজি

জানতে ইচ্ছে করে আমার

তোমার সব ব্যাথা

অপারের জগৎটাকে হবে কি কভু দেখা

তোমার জগতে অধিক সন্ধ্যাতারা

তোমার জগতে বয়কি ঝরনাধারা

তোমার জগতে কেউকি শুভ্রহারা

জানতে ইচ্ছে করে আমার

কেমন আছ তুমি?

প্রতি রাতে আকাশপানে তোমাকেই খুজি

সুর আর আসে না

ফুল আর ফুটে না

পাশের বাগানটাতে

চলে গেছ তুমি আমায় ফেলে

মেঘের অপাশটাতে

জানতে ইচ্ছে করে আমার

কেমন আছ তুমি?

প্রতি রাতে আকাশপানে তোমাকেই খুজি

জানতে ইচ্ছে করে

Sunday, November 27, 2011

উড়ু উড়ু মন - অর্থহীন

আজ আকাশের মন খারাপ..
ফিরবেনা বাড়ী..
কাঁদছে সে সকাল থেকে..
সব নিয়েছে আঁড়ি..
সময় আর অসময়ে কাঁদে সারক্ষণ..
আমি উড়ে বেড়াই নিয়ে..
উড়ু উড়ু মন..

ভেঁজা মাটি স্যাঁতস্যাঁতে..
উদাশী মাতাল হাওয়া..
শূন্য চোখে চেয়ে দেখি..
তোমার আসা যাওয়া..
একাকী ঘরে বসে বসে কাটেঁনা এই ক্ষণ..
আমি উড়ে বেড়াই নিয়ে..
উড়ু উড়ু মন..

অপেক্ষার প্রহর গুণি..
রং দেখবো বলে..
মিনতির স্বরে বলছে শোনো
যাও তুমি যাও চলে..
হঠাৎ করেই আসো তুমি..
ইচ্ছে খুশি যখন..
আমি উড়ে বেড়াই নিয়ে..
উড়ু উড়ু মন..

Friday, October 21, 2011

আর পারিনা - অর্থহীন

আর পারিনা আর পারিনা আমার ভীষণ ক্লান্ত লাগে..
আর জমেনা আর জমেনা রঙ্গীন স্বপ্ন মনে তলে..
যা আছে আর যা কিছু নেই যাচ্ছে ধুঁয়ে বৃষ্টিধারায়..
আর পারিনা আর পারিনা আমার ক্লান্তি আমায় কাঁদায়..
তোমার তুমি তোমাতে নেই আমার আমি হচ্ছি বিলীন..
নষ্ট হচ্ছি কষ্ট পাচ্ছি জমছে ধূলো ভালোবাসায়..
বৃষ্টি ঝরে বৃষ্টি ঝরে বৃষ্টি আমার চোখের পাতায়..
আর পারিনা আর পারিনা আমার ক্লান্তি আমায় কাঁদায়..

অতীত এবার বিদায় জানায়.. জল টলমল বর্তমান আর..
আগামীকে দেখছি এবার ঘুমিয়ে আসা সন্ধ্যা বেলায়..
যাচ্ছে ধূয়ে সব কথা সুর সব ঝংকার গানের খাতায়..
আর পারিনা আর পারিনা আমার ক্লান্তি আমায় কাঁদায়..
ঘুমায় আঁধার তুমি ঘুমাও বৃষ্টি পালায় ঝড় থেমে যায়
শিউলি ফুলের সুবাশ বয়ে আমার এ রাত ঘুম হয়ে যায়..
আর পারিনা আর পারিনা আমার ক্লান্তি আমায় কাঁদায়..
আর পারিনা আর পারিনা আমার ক্লান্তি আমায় কাঁদায়..
আর পারিনা আর পারিনা আমার ক্লান্তি আমায় কাঁদায়..

Thursday, July 21, 2011

হয়তোবা - অর্থহীন

হয়তোবা আমার লেখা, কোনো এক গানের মতই
জোছনা ঘেরা কোনো, নিঝুম এক রাতে
আসবে তুমি আমার কাছে, বলবে আমায় হেসে
সবকিছুই হয়ে গেছে, দেখো আগের

হয়তো বা আমার লেখা, কবিতাটা তুমি
পড়না আর, ঘুম যখন আসে না
চোখ বুজে কল্পনাতে, মেঘের সাথে আর
পুরনো দিনের মত, ভেসে বেড়াও না

আকাশ তোমার সময় হলে, একটু থেমো
আমার কিছু প্রশ্নের, জবাব দিয়ে যেয়ো
আর কতকাল থাকবো বসে, তার আশায়
এভাবেই যে আমার, দিন কেটে যায়
কেটে যায়
দিন কেটে যায়

হয়তোবা রাত শেষে, ঘুম যখন ভেঙ্গে যায়
বসে থাক তুমি, আমারি আশায়
হয়তোবা আমায় ভেবে, হাওয়ারি মাঝে
হাত বাড়িয়ে দাও চোখের, জল মুছে দিতে

হয়তো বা আমার লেখা, কবিতাটা তুমি
পড়না আর, ঘুম যখন আসে না
চোখ বুজে কল্পনাতে, মেঘের সাথে আর
পুরনো দিনের মত, ভেসে বেড়াও না

আকাশ তোমার সময় হলে, একটু থেমো
আমার কিছু প্রশ্নের, জবাব দিয়ে যেয়ো
আর কতকাল থাকবো বসে, তার আশায়
এভাবেই যে আমার, দিন কেটে যায়
কেটে যায়
দিন কেটে যায়


আকাশ তোমার সময় হলে, একটু থেমো
আমার কিছু প্রশ্নের, জবাব দিয়ে যেয়ো
আর কতকাল থাকবো বসে, তার আশায়
এভাবেই যে আমার, দিন কেটে যায়
আকাশ তোমার সময় হলে, একটু থেমো...

Tuesday, April 12, 2011

সুখ চাইনা - অর্থহীন

আমি সুখ চাই না শুধু চাই তোমার ভালোবাসা,
নেমে যাবে যখন সূর্যটা পাশে থাকে যেন তোমারই ছায়া!
আমি সুখ চাই না শুধু চাই তোমার ভালোবাসা,
নেমে যাবে যখন সূর্যটা পাশে থাকে যেন তোমারই ছায়া!

ধান শালিকেরা যদি যায় ভুলে নদীর স্রোতধারা,
ভেবোনা তুমি ও বন্ধু আমার আমি তুমি হারা!
আহা!

ওই আকাশের মাঝে পাখিগুলো হারিয়ে যায় যাক না,
ওই প্রভাতপরীর আগমনে জোনাকিরা হারাক না!
আমরা যাবো এগিয়ে,
সব বাধা পেরিয়ে,
নতুন এক সুরের জগতে,
যদি থাকো তুমি পাশে এ এ এ এ!

আমি সুখ চাই না শুধু চাই তোমার ভালোবাসা,
নেমে যাবে যখন সূর্যটা পাশে থাকে যেন তোমারই ছায়া!
আমি সুখ চাই না শুধু চাই তোমার ভালোবাসা,
নেমে যাবে যখন সূর্যটা পাশে থাকে যেন তোমারই ছায়া!

ধান শালিকেরা যদি যায় ভুলে নদীর স্রোতধারা,
ভেবোনা তুমি ও বন্ধু আমার আমি তুমি হারা!
আহা!

Monday, March 21, 2011

ভাবছি বসে - অর্থহীন

ভাবতে কেমন অবাক লাগে নেই আমি আর আগের মতন
জোছনাটা উঠলে পরে গান গাবো না যখন তখন
বুকের মাঝে জাপটে ধরে থাকা আমার সুরগুলো
বের না হয়ে ক্ষান্ত হবে, বলবে তুমি কোথায় গেল।

ভাবতে কেমন অবাক লাগে নেই আমি আর আগের মতন
দেখবে না আর তুমি আমায় গানের আসর জমবে যখন
সুরের খাতায় লিখবো না আর আমার মনের দুঃখ সুখ
আমার সব গানগুলো গাইবে হয়তো অন্য মুখ।


গাইবো শুধু গান আমি মনের ভেতর অন্তরালে
বুকের মাঝের সুরগুলোয় যদি একটু কান্তি কমে
গাইবো শুধু গান আমি যখন তুমি ঘুমিয়ে রবে
ভাববে হয়তো শুনেছো আমার এ গান স্বপনে।

ভাবতে কেমন অবাক লাগে নেই আমি আর আগের মতন
গানের খাতায় জমবে ধুলো, সবকিছু যে অন্যরকম
নতুন কথা নতুন গান অবহেলায় ওলটপালট
মধ্যরাতের কফির কাপে ছুটবে না আর শব্দজট।

ভাবতে কেমন অবাক লাগে নেই আমি আর আগের মতন
অ্যাকোস্টিকের ছয়টি তারে বসবে না আর আমার এ মন
হবে আমার প্রতিদিনই নতুন নতুন মনের অসুখ
নিজেকে আর চিনবো না যে দেখবো যখন আয়নায় মুখ।


তবুও আমি স্বপ্ন দেখি যখন ঘরে রাত্রি নামে
আসবো ফিরে তোমার কাছে আবার আমি নতুন গানে
ভাবছি বসে . . .

গুটি - অর্থহীন

চেয়েছিলে সব কিছু ভেঙে গুড়িয়ে দিতে
ভেবেছিলে ভেঙে পড়বো আমি এই বাতাসে
করেছিলে নতুন নতুন টালবাহানা
ভেবেছিলে আকাশটা তোমার শেষ সীমানা
চেয়েছিলে সব কিছু ভেঙে গুড়িয়ে দিতে
ভেবেছিলে ভেঙে পড়বো আমি এই বাতাসে
করেছিলে নতুন নতুন টালবাহানা
ভেবেছিলে আকাশটা তোমার শেষ সীমানা

হাসার চেষ্টা তোমার ফোঁকলা দাঁতে
দিনের পর যে আবার রাতটা আসে
আকাশটা যে এখন হাতের কাছে
গুটি চালতে এখন কেমন লাগে

ভেবেছিলে ছিটকে পড়বো আমি বহুদূর
হারিয়ে যাবে আমার গানের কথা সুর
গিটারটা যে বাজবে না আর আগের মতই
শুকবে না আমার মনের এই ক্ষত

হাসার চেষ্টা তোমার ফোঁকলা দাঁতে
দিনের পর যে আবার রাতটা আসে
আকাশটা যে এখন হাতের নীচে
গুটি চালতে এখন কেমন লাগে

আমি তোমার প্রতি রাতের দুঃস্বপ্ন
থমকে উঠে পানির গ্লাসে হাত বাড়ানো
গলায় তোমার আটকে যাওয়া ভয়ের কাঁটা
সে যে আমার গানের সুর গানের কথা

মরিচ খেলে তো ঝাল লাগবেই
পেঁয়াজ কাটলে তো কান্না পাবেই
আকাশটা যে এখন পায়ের নীচে
গুটি চলতে এখন কেমন লাগে
মরিচ খেলে তো ঝাল লাগবেই
পেঁয়াজ কাটলে তো কান্না পাবেই
আকাশটা যে এখন পায়ের নীচে
গুটি চলতে এখন কেমন লাগে