Showing posts with label আর্টসেল. Show all posts
Showing posts with label আর্টসেল. Show all posts

Friday, March 25, 2011

উৎসবের উৎসাহে - আর্টসেল

আমার অবারিত দরজা জুড়ে সম্ভাবনার রঙিন মলাট
আমার শরীর ডুবে আছে অবিরাম মৃত উষ্ণতায়
তুমি যে রোদ মাখবে বলে মেতে উঠেছো রঙের উৎসবে
আমার বিষাদ ছায়া হয়ে ঢেকে দেয় তোমায়
জানবে আমি শুধু আমি নই, আমি মানে অন্য কেউ কিংবা প্রতিবিম্ব
তোমাতে মিলিয়ে আমারসব সুর তোমারই সঙ্গপনে ।

তোমারই অন্ধকারে যে শব্দ বয়ে চলে, এসো কান পেতে রই নিরবে
মনেরই ইন্দ্রজাল জুড়ে যে স্বপ্ন খেলা করে, নেব সেই সীমানায় তোমাকে
যত দুর চলে গেলে দুরত্ব ঘোচাবে, নিভে যাওয়া মানুষ জ্বলবে আলো হয়ে
সেইখানে তোমাকে জানাবো গোপনে, স্বপ্ন মানে পাশে থাকা
সময়ের হাত ধরে নতুন স্মৃতি নিয়ে, আমি থাকব পথ চেয়ে ছদ্মবেশে ।

আবার এসে দাড়ালে একা, দেখবে আমার চোখে সম্ভাবনা
জীবন জুড়ে থাকে পরাজয়, হয়েছে ম্লান চিরকাল
জানবে তুমি ভোর হওয়া চোখে, যে অবিরাম স্বপ্ন দেখেছ
আমি সেই বাস্তবতা, কিংবা মলিন সান্তনা ।

আমাদের অভিধানে মিথ্যের হয় অনুবাদ
অবসাদ আশ্রয় খুঁজে, মানুষের অন্ধকার ঘরে
প্রতিবাদ প্রতিরোধ ভুলে, আনমনে মেনে নেয় পরাজয়
তখন ভাঙ্গতে হবে ঘোর, হাতে রেখে হাত
হেরে যাওয়াকে বন্দি করে রেখে
জাগতে হবে রাত, আলো জ্বেলে রেখে
উৎসবের উৎসাহে ।

বিস্তীর্ন উজানে একলা হয়ে গেলে
চিনিয়ে নেব পথ চিহ্ন একে একে
পিছু ফিরে পাফিরতে যদি হয় পাড়ি দেব পথ নিমিষে।

এই বিদায়ে - আর্টসেল

তোমার অনেক ফেলে আসা ধূসর ধুলো জমা সময়ে
নীরব চেয়ে থাকা চোখের আলো ঘিরে থাকবে যেন তোমাকে
যা কিছু ছিল থেমে থাকা আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে ।

নিয়ত স্মরনের বেড়া জালে অধীর অপেক্ষার শেষে
প্রয়াত আগামীর স্মৃতি জুড়ে বিদায় আসবে অবশেষে
তোমারি শব্দ শুনে নির্জনে ধূসর ধুল জমা সময়ে
নিহত স্বপ্নুগুলো সহসা আলো জ্বেলে হারিয়ে যাও যতদুরে আসবে তবু ফিরে
আমার অজানায়-
অবিরত মলিন ক্ষত মুছে ফেলে চিরতরে
তোমার অসাড় থেমে থাকার, প্রয়াত আগমনে।

Monday, March 21, 2011

হুঙ্কারের অপেক্ষায় - আর্টসেল

চেয়ে আছে পৃথিবী
জেগে আছে কোটি চোখ
থমকে আছে চারপাশ
করতালির অপেক্ষায়

এই সময় সেই সময়
চেতনার এই ক্ষণে
আকাশ বাতাস জেনে গেছে
হুঙ্কারের অপেক্ষায়!

আমার শিরায় জ্বলে আগুন
রুদ্ধশ্বাসে পুড়তে চাই
আমার চোখে ঝড়ো মিছিল
স্লোগানে বদ্ধ উপমায়।

দীর্ঘ যুগের জমানো সাধ
জমে আছে আমারি গায়
আমার স্বত্তা চিৎকার করে
জাগবে সারা বিশ্বময়।

জ্বেলে দাও জ্বেলে দাও
আলোর ছটা…
জ্বেলে দাও জ্বেলে দাও জ্বেলে দাও…

চেয়ে আছে পৃথিবী
জেগে আছে কোটি চোখ
থমকে আছে চারপাশ
করতালির অপেক্ষায়

এই সময় সেই সময়
চেতনার এই ক্ষণে
আকাশ বাতাস জেনে গেছে
হুঙ্কারের অপেক্ষায়!

উড়ে যাক দমকা হাওয়ায়
দুঃখ ক্ষরা যন্ত্রণা
জেগে উঠুক আমার দেশ
লাল সবুজের পতাকায়…

চমকে উঠুক পৃথিবী আজ
চমকে উঠুক স্বপ্নরা…

জ্বেলে দাও জ্বেলে দাও
আলোর ছটা…
জ্বেলে দাও জ্বেলে দাও জ্বেলে দাও…

চেয়ে আছে পৃথিবী
জেগে আছে কোটি চোখ
থমকে আছে চারপাশ
করতালির অপেক্ষায়

এই সময় সেই সময়
চেতনার এই ক্ষণে
আকাশ বাতাস জেনে গেছে
হুঙ্কারের অপেক্ষায়!

পরাজয়ের ভুল গ্লানিতে
অনেক সময় খুড়েছি
আমার দিকে নির্দেশ করে
অনেক কথাই শুনেছি

আমার দেশে আমার মানুষ
থেমে যেতে আসেনি
সূর্য যখন হাতের মুঠোয়
তোমরা কি তা দেখোনি?


চেয়ে আছে পৃথিবী
জেগে আছে কোটি চোখ
থমকে আছে চারপাশ
করতালির অপেক্ষায়

এই সময় সেই সময়
চেতনার এই ক্ষণে
আকাশ বাতাস জেনে গেছে
হুঙ্কারের অপেক্ষায়…

অনিকেত প্রান্তর - আর্টসেল

তবু এই দেয়ালের শরীরে
যতো ছেড়া রং, ধুয়ে যাওয়া মানুষ
পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার
যতো উদ্ভাসিত আলো রং
আকাশের মতন অকস্মাত নীল
নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ
তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙ্গে

দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে
বিঁধে আছে অনুভুতিগুলোর ব্যবচ্ছেদ

তবু এইখানে আছে অবলীল হাওয়া
জানালা বদ্ধ ঘরে আসে যায়
দেয়াল ধরে বেড়ে ওঠে মধ্যরাত
তোমার ছায়ায় জমে এসে ভয়
আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস
ভেতরে এখন কি নেই কাপুরুষ অন্ধকার একা

তোমাকে ঘিরে পথগুলো সব সরে যায়
রাত্রির এই একা ঘর ঝুলে আছে শূন্যের কাঁটাতারে

দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে
মিশে আছে অনুভুতিগুলোর ব্যবচ্ছেদ

তবু এই দুটি কাঁটাতারে, শহরের মতো করে
ভিড়ে ভরে গেছে ঘুম আমার
অচেতন কখন বেওয়ারিশ, মাটির কাছে এসে
সময়কে এপিটাফ ভেবে হাঁটু গেড়ে বসে

তবু এখানে বাতাস আসে দূরত্বের উৎসাহে
শরৎ জমে আছে ঠান্ডা ঘাসে
তোমার চোখের মাঝে দূরের একা পথ
এখানে ভাঙ্গে না দুটো দেশে

মেঘের দূরপথ ভেঙ্গে বুকের গভীর অন্ধকারে
আলোর নির্বাসন স্মৃতির মতো
অবিকল স্বপ্নঘর বাঁধা স্মৃতির অন্ধ নির্জনে
সময় থেমে থাকে অনাগত
যুদ্ধের বিপরীতে

এখানে স্বরনীর লেখা নেই নাম, কোন শহীদ সড়কে
তোমার জন্য জমা থাকে শুধু স্বপ্নঘর
জানালায় ঝুলে থাকে না, শূন্যতার অবচেতন
তোমার ঘরের অন্ধ আলোয় অদেখা

এখানে নির্জন
অনিকেত প্রান্তর

তবু তোমার ভাঙ্গা স্মৃতি, ছেঁড়া স্বপ্ন, দোমড়ানো খেলাঘর
ছেঁড়া আকাশ ভাঙ্গা কাঁচে
আলো আর অন্ধকার তোমার
তোমার দেয়ালে কত লেখা, মানুষের দেয়ালে দেয়াল
বেড়ে ওঠে কাঁটাতার, এখানে মহান মানচিত্রের ভাগাড়

তোমার শূন্য ঘরে ভরা স্মৃতি
জড়ো পাথরে লেখা নাম
শহীদ স্বরনী, জানালার বাইরে
ভেসে গেছে দূরের আকাশ
বিঁধে আছি সময়ের কাঁটাতারে
বিঁধে আছো ছেঁড়া আকাশের মতো তুমি

তোমার স্বপ্নের, দলাপাকানো
বাসি কবিতা, নষ্ট গানে
তোমার জানালার বাইরে শূন্য আকাশ
তবু অনিকেত এই প্রান্তরে

এখানে এখনো শরতের প্রচুর বাতাসে
সবুজের ঘ্রানে
ভরে আছে অন্ধকারে ঘর তোমার
দেয়ালে এখন শুধু মৃত্যুর মৃত রেখাপাত

তোমাকে কড়া নাড়ে স্মৃতিরা ভাঙ্গা স্বপ্ন
ঘুমের মতো নেশাময় কত

কত শিশু কত
আলোর মশাল নিভে গেছে
নিভে গেছে কত অচেনা ভয়
তোমাকে এখন অপরিণত এক অচেনা স্মৃতি মনে হয়
তোমার জানালার বাইরে শূন্যে
দূরের স্বপ্নঘর, ঝুলে আছি নির্জনতায়
মৃত্যু কি অনিকেত প্রান্তর ?