Showing posts with label ব্ল্যাক. Show all posts
Showing posts with label ব্ল্যাক. Show all posts

Monday, March 21, 2011

অভিমান - ব্ল্যাক

স্বগত লগ্নে জমাট স্তব্দতা
(তা হলে) ঘুম পেলে ক্ষতি কি?
তোমার চোখে গভীর বিশ্বাস
হারালে ক্ষতি কি?
কেবলি অভিমানের রাত
তবে কেন প্রতীক্ষা?
ক্ষয়া চোখে ভুলের বিন্যাস
নিভু স্বপ্নের বাতিটা।

আমাকে তুমি জাগিয়ে একা কেন ঘুমালে?
আমাকে এড়িয়ে তোমার আকাশে কবে ফুল ঝরেছে বল।

তোমার চারুগৃহ কেন যে খুলে যায়?
দেওয়ালে মাথা কোটে ধূসর আঁধার
দুচোখ অন্ধের উপড়ে ফেল তুমি
মাতাল ভাঁড় হোক সঙ্গী তার।

আমাকে তুমি জাগিয়ে একা কেন ঘুমালে
আমাকে এড়িয়ে তোমার আকাশে কবে ফুল ঝরেছে।

লিখেছেনঃ জুবায়ের ইমন। কয়েকটি লাইন জন এর ।
গানটি তৈরীর সম্পূর্ণ ইতিহাস জানতে পড়ুনঃ http://www.somewhereinblog.net/blog/benqt60/28996801

আমার পৃথিবী - ব্ল্যাক

ছায়ারা সরে যাবে, জানি সূর্য উঠবে।
মৃতসব গাছের নিচে আগুন জ্বলবে।
বুকের ভিতরে নদী; কুয়াশা কুয়াশা ...
পাথরের ওপর বসে দেখছি এসবি।

তাকিয়ে আছে মৃত্যুর এপারে
জীবনের সুতীব্র উল্লাস দেখি আমি
সাদা রৌদ্রে ভাসছে সবি।

পায়ে পায়ে ফিরে আসি আবার
নিভৃতে বুনি দুঃখের গান।
অনন্ত আগুনে পোড়ে অনিদ্র চোখ।
আমার বিবেক পোড়ে সূর্যের নিচে।

লিখেছেন ইমন জুবায়ের