Showing posts with label সুমন. Show all posts
Showing posts with label সুমন. Show all posts

Friday, June 1, 2012

স্বপ্নগুলো তোমার মতো - সুমন / আনিলা

তুমি মানে তোমার চলে যাওয়া
তোমার জন্য সব ভুলে থাকা
জীবন মানে বাঁচার অভিনয়
মৃত্যু মানে তোমায় না পাবার ভয়

তোমার আশা কতটা কাছে টানে
আমার ছায়া যতটা আঁধার আনে
কাঁচের দেয়াল ভাঙার মত
তোমায় ভাঙি ইচ্ছে মত
আমার কেন ভালো লাগে না
কোন কিছু তোমার মত

যখন তুমি একা থাকো
আগুন জ্বলে আলোর মতন
নিজের কাছেই লুকিয়ে রাখি
স্বপ্নগুলো তোমার মত

আমার শরীর জুড়ে বৃষ্টি নামে
অভিমানের নদীর তীরে
শুধু তোমায় বলতে ভালবাসি
আমি বারেবার আসবো ফিরে

আমার শরীর জুড়ে বৃষ্টি নামে
অভিমানের নদীর তীরে
শুধু তোমায় বলতে ভালবাসি
আমি বারেবার আসবো ফিরে
 

গায়ক: সুমন / আনিলা
অ্যালবাম - স্বপ্নগুলো তোমার মত / এখন আমি

Tuesday, April 12, 2011

কোন এক নিঝুম রাতে - সুমন (অর্থহীন)

কোন এক নিঝুম রাতে,
ঝাউ বনে চাঁদের আলোতে।
গান গেয়ে যায় একটি ছেলে,
একরাশ বেদনা বুকে নিয়ে।
তার সেই গানতো কেউ শোনেনা,
হতাশার কথাতো কেউ জানেনা!
তবুও তার আশার প্রদীপ তো নেভে না!

যদি ফিরে পায় সেই হারানো দিন!

কোন এক নিঝুম রাতে,
জীবনের অপর এক প্রান্তে।
বসে থাকে একটি মেয়ে,
ছেলেটির গান বুকে নিয়ে।
ফিরে যেতে চায় সে সেই জগতে,
চাঁদের আলোর সেই ঝাউ বনে,
ছেলেটির সব দুঃখ মুছে দিতে!

এত কষ্ট কেন ভালোবাসায়!

মনে পরে কোন এক স্বর্গদিনে,
ভাবনার ডানা মেলে দিয়ে,
ভেবেছিলো সাদা মেঘের ভেলায়,
আনমনে যাবে হারিয়ে!

হঠাৎ কি হয়ে গেলো সেই মেয়েটির,
শুকিয়ে গেলো ভোরের শিশির!
ছেলেটি পেলনা কোন উপায়,
মরনের কাছে সে যে অসহায়!

কোন এক নিঝুম রাতে,
দুটি হৃদয় দুই ভুবনে!
অস্থির মন শুধু কেঁদে ওঠে,
কোন উপায় না পেয়ে!