Friday, September 21, 2012

মন তোরে পারলাম না বুঝাইতে রে - প্রচলিত


মন তোরে পারলাম না বুঝাইতে রে
দয়াল তুই সে আমার মন৷
তিন তক্তার এই নৌকাখানি রে দয়াল
বায়ে নায়ে চুয়ায় পানি
ও আমি কি দিয়া সেচিব নৌকার পানি রে
দয়াল তুই সে আমার মন৷
আমি সোনা দিয়া বান্ধাইলাম ঘর রে দয়াল
ঘুণে হইলো সেই ঘর জরজর
ও এক দিন সে ঘর ছাড়িয়া ময়না উইড়া যাবে রে
দয়াল তুই সে আমার মন৷
আমি স্বপন দেইখ্যা আইলাম ভবে তে রে দয়াল
ভুইল্যা রইলাম মিছাই লোভে
ও আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পারে রে
দয়াল তুই সে আমার মন৷
মন তোরে পারলাম না বুঝাইতে রে
দয়াল তুই সে আমার মন৷

গান গাই আমার মনরে বুঝাই - শাহ আবদুল করিম


গান গাই আমার মনরে বুঝাই
মন থাকে পাগলপারা
আর কিছু চায়না মনে গান ছাড়া ।।

গানে বন্ধুরে ডাকি গানে প্রেমের ছবি আঁকি
পাব বলে আশা রাখি না পাইলে যাব মারা
আর কিছু চায়না মনে গান ছাড়া ।।

গান আমার জপমালা গানে খুলে প্রেমের তালা
প্রাণ বন্ধু চিকন কালা অন্তরে দেয় ইশারা
আর কিছু চায়না মনে গান ছাড়া ।।

ভাবে করিম দ্বীনহীন আসবে কি আর শুভদিন
জল ছাড়া কি বাঁচিবে মীন ডুবলে কি ভাসে মরা
আর কিছু চায়না মনে গান ছাড়া ।।

বন্ধে মায়া লাগাইছে - শাহ আবদুল করিম


বন্ধে মায়া লাগাইছে,পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে
কি যাদু করিয়া বন্ধে,মায়া লাগাইছে।

বসে ভাবি নিরালায়
আগেতো জানিনা বন্ধের পিরিতের জালায়
যেমন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জালাইছে।

আমি কি বলিব আর
বিচ্ছেদের আগুনে পুড়ে কলিজা আঙ্গার
প্রান বন্ধের পিরিতের নেশায় কুলমান গেছে।

বাউল আব্দুল করিম গায়
ভুলিতে পারিনা আমার মনে যারে চায়
কুলনাশা পিরিতের নেশায় কুলমান গেছে।

আমি কুলহারা কলঙ্কিনী - শাহ আবদুল করিম


আমি কুলহারা কলঙ্কিনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী

প্রেম করে প্রাণবন্ধুর সনে
যে দুঃখ পেয়েছি মনে
আমার কেঁদে যায় দিন-রজনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী
আমি কুলহারা কলঙ্কিনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী

প্রেম করা যে স্বর্গের খেলা
বিচ্ছেদে হয় নরক জ্বালা
আমার মন জানে, আমি জানি
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী
আমি কুলহারা কলঙ্কিনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী

সখি আমায় উপায় বলনা?
এ জীবনে দূর হলনা
বাউল করিমের পেরেশানি
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী
আমি কুলহারা কলঙ্কিনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী

যদি কোনদিন - অর্থহীন


যদি কোন দিন হঠাৎ করে পড়ে মনে
আমার লেখা গানগুলো যা ছিল তোমার জন্যে,
যদি ভুলের বশে শুনতে ইচ্ছে করে
আমার গাওয়া গানগুলো যা ছিল তোমায় নিয়ে।

নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে
তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে,
কেউ জানবে না যে ঘুমন্ত শহরে
তুমি ভাবছো বসে আমার কথা প্রতিটি মূর্হুতে।

আকশে তারা হয়ে দেব তোমায় আলো
যখন চারিদিক অমাবস্যায় কালো,
যদি মনের দুচোখ বেয়ে আসে চোখের জল
মুছে দেব শুধু স্মৃতি হয়ে মনের কষ্ট সব।

নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে
তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে,
কোন এক সকালে কোন দূরদেশে
তুমি দেখবে আমার পায়ের চিহ্ন ঐ শুভ্র তুষারে।

আসবো ফিরে
তোমার কাছে,
চোখের ঐ জল
মুছে দিতে।

নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে
তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে,
কেউ জানবে না যে ঘুমন্ত শহরে
তুমি ভাবছো বসে আমার কথা প্রতিটি মূর্হুতে।

আসবো ফিরে
তোমার কাছে,
চোখের ঐ জল
মুছে দিতে।

আসবো ফিরে
তোমার কাছে,
চোখের ঐ জল
মুছে দিতে।

মন গিয়েছে মনের ঘর - নীল দত্ত


মন গিয়েছে মনের ঘর,
রাত্রি খোঁজে স্বয়ম্বর,
জলের বুকে চাঁদ ভেঙে যায় অনর্গল |

আয়না শহর পরবাস,
আঙ্গুল ফাঁকে স্মৃতির ঘাস,
অন্য আকাশ উড়াল নিল পাখির দল |

দেখো এই আঁচলে টুকরো ঝিনুক খামখেয়াল ;
এই পকেটে ফুলের শরীর অল্প লাল ;
শিরশিরিয়ে সুর বয়ে যায় আনমনে |

পথ নিয়েহে হঠাৎ বাঁক,
এই কুয়াশায় আঁকছে কাকে !
সেও কি আমার ভীষণ চেনা ছলাৎ-ছল |

ইছে গেল গুলমহলের চৌকাঠে,
আদর হাঁটে মন কেমনের পথ ঘাটে,
চেনা মেঘের বৃষ্টি এলো স্নানের কিনারায় |

সে মুখ ছিল নাগাল ভয়,
সেই বাতাসে ভেতর ঘরে,
নরম পালক বিছিয়ে যেত রঙ-রঙিন |

হয়তো আছি দিনের দিনের পথ চিনে,
হয়তো  নেব দমকা হওয়ার গান গাওয়া,
দূরের পাখি বলছে নাকি নরম ঠিকানায় |

রাতের বাগান চুপ তাকায়,
জ্যোৎস্না গুঁড়ো জানতে চায়,
মায়ার খবর তৈরী হল সংগোপন


______________________

মুভীঃ ক্রস কানেকশন
কম্পোজ এবং ভোকালঃ নীল দত্ত
গীতিকারঃ চন্দ্রীল ভট্টাচার্য



Monday, July 2, 2012

আজ রাতে কোন রূপকথা নেই - ওন্ড স্কুল

চাঁদ মামা আজ বড্ড একা বড় হয়েছি আমি,
রোজ রাতে আর হয়না কথা,
হয়না নেওয়া হামি।।

রোজ রাতে আর চাদের বুড়ি কাটেনা চরকা রোজ,
ও বুড়ি তুই আছিস কেমন? হয়না নেয়া খোঁজ

কোথায় গেল সেই রূপকথার রাত হাজার গল্প শোনা
রাজার কুমার কোটালকুমার পক্ষীরাজ
সে ঘোড়া,
কেড়ে নিলো কে সে আজব সময়
আমার কাজলা দিদি
কে রে তুই কোন দৈত্য দানব
সব যে কেড়ে নিলি..

কে রে তুই? কে রে তুই??
সব সহজ শৈশব কে বদলে দিলি
কিছু যান্ত্রিক বর্জ্যে
তুই কে রে তুই??
যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি
কোন এক ভুল স্রোতে..

আলাদিন আর যাদুর জিন আমায় ডাকছে শোনো
ব্যস্ত আমি ভীষণ রকম সময় তো নেই কোন

আলিবাবার দরজা খোলা চল্লিশ চোর এলে
সিন্দাবাদটা একলা বসে আছে সাগর তীরে
সময়টা আজ কেমন যেন বড় হয়ে গেছি আমি
তারা গুলো আজ ও মেঘের আড়াল কোথায় গিয়ে নামি..

কেড়ে নিলো কে সে আজব সময়
আমার কাজলা দিদি
কে রে তুই কোন দৈত্য দানব
সব যে কেড়ে নিলি..

কে রে তুই? কে রে তুই??
সব সহজ শৈশব কে বদলে দিলি
কিছু যান্ত্রিক বর্জ্যে
তুই কে রে তুই??
যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি
কোন এক ভুল স্রোতে..