Showing posts with label অনুপম রায়. Show all posts
Showing posts with label অনুপম রায়. Show all posts

Friday, June 15, 2012

এখন অনেক রাত – অনুপম রায় (মুভিঃ হেমলক সোসাইটি)


এখন অনেক রাত
তোমার কাঁধে আমার নিঃশ্বাস,
আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়..

ছুঁয়ে দিলে হাত,
আমার বৃদ্ধ বুকে
তোমার মাথা চেঁপে ধরে
ডলছি কেমন নেশায়!

কেন যে অসংকোচে অন্ধ গানের কলি
পাখার ব্লেডের তালে সোজাসুজি কথা বলি!
আমি ভাবতে পারিনি, তুমি বুকের ভেতর
ফাঁটছো আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ!

আমি থামতে পারিনি, তোমার গালের নরম
দুঃখ আমায় দুহাত দিয়ে মুছতে দিও Please!

তোমার গানের সুর, আমার পকেট ভরা সত্য-মিথ্যা
রেখে দিলাম তোমার ব্যাগের নীলে,
জানি তর্কে বহুদূর,
তাও আমায় তুমি আঁকড়ে ধরো,
আমার ভেতর বাড়ছো তিলে তিলে

কেন যে অসংকোচে অন্ধ গানের কলি
পাখার ব্লেডের তালে সোজাসুজি কথা বলি!
আমি ভাবতে পারিনি, তুমি বুকের ভেতর
ফাঁটছো আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ!

আমি থামতে পারিনি, তোমার গালের নরম
দুঃখ আমায় দুহাত দিয়ে মুছতে দিও Please!

এখন অনেক রাত
তোমার কাঁধে আমার নিঃশ্বাস,
আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়..

ছুঁয়ে দিলে হাত,
আমার বৃদ্ধ বুকে
তোমার মাথা চেঁপে ধরে
ডলছি কেমন নেশায়!

এখন অনেক রাত
তোমার কাঁধে আমার নিঃশ্বাস,
আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়.. ভালোবাসায়..

Sunday, June 10, 2012

বিজলিবাতি – অনুপম রায়


আমার দিন ফুরালে বিজলি বাতি,
কলম খোঁচায় গল্প পাতি,
তোমার শব্দে মাতামাতি,
মেঝেয় পিঁপড়ের চড়ুইভাতি।।

১)       বাইরের ঘরে, আগুন গিলছে প্রাচীন ভুত,
প্রলাপ বকছে চীনের রাষ্ট্রদূত-
টিভির পর্দায় সব কিছুই প্রস্তুত।

আমার বইয়ের তাকে জমছে ধুলো,
পথ হারাচ্ছে শব্দগুলো,
হঠাৎ তোমার কপাল ছুঁলো,
নাড়লে কড়া দরজা খুলো।।

২)       হাল্কা পায়ে, ভাঙছে সিঁড়ি তোমার গান,
চামচ মাপছে চিনির পরিমান-
দেওয়ালে ঝুলছে আমার অভিমান।

Saturday, June 9, 2012

তিস্তান - অনুপম রায়


পাঁচ টাকা দিয়ে দিনের শুরু, ষোল টাকা দিয়ে শেষ
তিন টাকা দিয়ে মুক্তি কিনে হবো নিরুদ্দেশ।।

তখন কেন হাত বাড়ালে? এখন কেন চুপ?
তখন কেন জ্বাললে আলো? এখন কেন ধূপ?
আর এখন তুমি নিচ্ছো অন্যরূপ।।

আর এখন almost পাগল এ মন
বিষ পানে অভ্যস্ত এ জীবন
শূন্য দু’হাত, আবার চাইছে
ফিরিয়ে নিয়ে চলো..
তিস্তানে, তিস্তানে, তিস্তানে।।

মাসটা যখন ফুরিয়ে যাবে, ওরা দেবে অনেক টাকা;
তবু মাসের শেষে মনে হবে, ভেতরটা খুব ফাঁকা।

সময় যখন আটকে রাখবে সময় চলবেনা
যখন সময় অনেক দরকার সময় থাকবেনা
তখন সময় তোমার পাশে নেই

আর এখন almost পাগল এ মন
বিষ পানে অভ্যস্ত এ জীবন
শূন্য দু’হাত আবার চাইছে
ফিরিয়ে নিয়ে চলো..
তিস্তানে, তিস্তানে, তিস্তানে।।

যখন বলেছিলাম আমি চলে যাবো, তখন কেন কাঁদোনি?
একের পর এক ভুল করেছি, তবু কেন আটকাওনি?
যতক্ষণ তুমি জিতেছো, প্রত্যেকটা মানুষ তোমার সাথে
তুমি একবার হেরে যাও, আর কেউ নেই তোমার পাশে! 

Monday, March 21, 2011

আমাকে আমার মতো থাকতে দাও - অনুপম রয়

আমাকে আমার মতো থাকতে দাও,
আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি।
আমাকে আমার মতো থাকতে দাও,
আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি।
যেটা ছিলনা ছিলনা সেটা না পাওয়াই ভাল,
সব পেলে নষ্ট জীবন।

তোমার এই দুনিয়ার ঝাপসা আলো,
কিছু সন্ধ্যের গুড়ো হওয়া কাচের মতো।
যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও,
দূরবীণে চোখ রাখবো না না না (না না না না না না না)।

এই জাহাজ মাস্তুল ছাড়খার,
তবু গল্প লিখছি বাঁচবার।
আমি রাখতে চাইনা আর তার,
কোন রাত-দূপুরের আবদার।
তাই চেষ্টা করছি বারবার,
সাতরে পাড় খোজার।

কখনো আকাশ বেয়ে চুপ করে,
যদি নেমে আসে ভালবাসা খুব ভোরে।
চোখ ভাঙ্গা ঘুমে তুমি খুজোনা আমায়,
আশেপাশে আমি আর নেই।

আমার জন্য আলো জ্বেলোনা কেউ,
আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ।
এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি,
শেষ ট্রেনে ঘরে ফিরবো না না না (না না না না না না না)।

এই জাহাজ মাস্তুল ছাড়খাড়,
তবু গল্প লিখছি বাঁচবার।
আমি রাখতে চাইনা আর তার,
কোন রাত-দূপুরের আবদার।
তাই চেষ্টা করছি বারবার,
সাতরে পাড় খোজার।

(না না না না না না না না না না না না না না না, না না না না না না না না না না না না না না না)

তোমার রক্তে আছে স্বপ্ন যতো,
তারা ছুটছে রাত্রি-দিন নিজের মতো।
কখনো সময় পেলে একটু ভেবো,
আঙুলের ফাকে আমি কই;

হিসেবের ভিড়ে আমি চাইনা ছুঁতে,
যত শুকনো পেয়াজ কলি, ফ্রিজের শীতে;
আমি ওবেলার ডাল-ভাত ফুরিয়ে গিয়েছি,
বিলাসের জলে ভাসব না না না।

এই জাহাজ মাস্তুল ছাড়খাড়,
তবু গল্প লিখছি বাঁচবার।
আমি রাখতে চাইনা আর তার,
কোন রাত-দূপুরের আবদার।
তাই চেষ্টা করছি বারবার,
সাতরে পাড় খোজার।

(না না না না না না না না না না না না না না না, না না না না না না না না না না না না না না না)