Showing posts with label হেমলক সোসাইটি. Show all posts
Showing posts with label হেমলক সোসাইটি. Show all posts

Saturday, June 30, 2012

জলফড়িং - শিলাজিৎ মূর্খাজী (মুভিঃ হেমলক সোসাইটি)

তুই চিরদিন তোর দরজা খোলে থাকিস ,
অবাধ আনাগোনার হিসেব কেনো রাখিস ?
সাক্ষাত আলাদিন, তোর প্রদীপ ভরা জ্বীনে ,
কেনো খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিন ? 
ভেজা রেলগাড়ি, হয়তো সবুজ ছুঁয়ে ফেলে ,
আর সারাটা পথ ভীষণ খামখেয়ালে চলে ।

তারপর বেরোয় মেঘের তারায় ভরা স্টেশন , 
একটু থামতে চায় প্রেমিকের inspiration !

তোর এই সকাল ঘুম কেড়ে নিতে পারি ,
তোর এই বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি ,
তোকে আলোর আলপিন দিতে পারি,
তোকে বসন্তের দিন দিতে পারি ,
আমাকে খুঁজে দে জলফড়িং! 

ছুঁড়ে ফেলে দে তোর গল্প বলা ঘড়ি , 
শুন্যে খুরোর কল সব মিথ্যে আহামরি ,
একটু শুনতে চাই , তোর পাজরভাঙ্গা চিৎকার ..
অন্য গানের সুর ,তোর অদ্ভুত এই অহংকার ।


তোর এই সকাল ঘুম কেড়ে নিতে পারি ,
তোর এই বিকেল ঘুঁড়ি ছিঁড়ে দিতে পারি ,
তোকে আলোর আলপিন দিতে পারি ,
তোকে বসন্তের দিন দিতে পারি,
আমাকে খুঁজে দে জলফড়িং ! 

Friday, June 15, 2012

এখন অনেক রাত – অনুপম রায় (মুভিঃ হেমলক সোসাইটি)


এখন অনেক রাত
তোমার কাঁধে আমার নিঃশ্বাস,
আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়..

ছুঁয়ে দিলে হাত,
আমার বৃদ্ধ বুকে
তোমার মাথা চেঁপে ধরে
ডলছি কেমন নেশায়!

কেন যে অসংকোচে অন্ধ গানের কলি
পাখার ব্লেডের তালে সোজাসুজি কথা বলি!
আমি ভাবতে পারিনি, তুমি বুকের ভেতর
ফাঁটছো আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ!

আমি থামতে পারিনি, তোমার গালের নরম
দুঃখ আমায় দুহাত দিয়ে মুছতে দিও Please!

তোমার গানের সুর, আমার পকেট ভরা সত্য-মিথ্যা
রেখে দিলাম তোমার ব্যাগের নীলে,
জানি তর্কে বহুদূর,
তাও আমায় তুমি আঁকড়ে ধরো,
আমার ভেতর বাড়ছো তিলে তিলে

কেন যে অসংকোচে অন্ধ গানের কলি
পাখার ব্লেডের তালে সোজাসুজি কথা বলি!
আমি ভাবতে পারিনি, তুমি বুকের ভেতর
ফাঁটছো আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ!

আমি থামতে পারিনি, তোমার গালের নরম
দুঃখ আমায় দুহাত দিয়ে মুছতে দিও Please!

এখন অনেক রাত
তোমার কাঁধে আমার নিঃশ্বাস,
আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়..

ছুঁয়ে দিলে হাত,
আমার বৃদ্ধ বুকে
তোমার মাথা চেঁপে ধরে
ডলছি কেমন নেশায়!

এখন অনেক রাত
তোমার কাঁধে আমার নিঃশ্বাস,
আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়.. ভালোবাসায়..