Thursday, September 29, 2011
শুনতে কি চাও তুমি - অঞ্জন দত্ত
ফিরে পেতে চাও কি সেই আনচান করা দুপুর
দেখতে কি চাও তুমি সেই খেলনাওয়ালাটা কে
তার খেলনা দোতারা সে বাজাচ্ছে কবে থেকে
স্কুলের টিফিনের পয়সা বাঁচিয়ে কেনা
সেই অদ্ভুত ফাটা বাঁশ আর মাটির সুর টানা টানা
দু'দিনের সম্পদ দু'টাকার বাজনার বিষ্ময়
তারপর কখন হঠাৎ সুখের মানে পাল্টে যায়
তারপর টিফিনের পয়সা দিয়ে সিগারেট
কলেজ কেটে সিনেমা বান্ধবীর সাথে কাটলেট
আসে দশটা পাঁচটা সেই একরুটের বাসটা তারপর
সবার মতই পড়তে হয় যে কাগজের টোপর
এখন মাসের শেষে মাঝে মধ্যে কান্না পায়
মিনিবাসে দাড়িয়ে অফিস যাবার সময়
এখন বুঝেছি সেই অদ্ভুত সুরের কি মানে
ফিরে তো যাওয়া যায় না যে আর সেখানে
যেতে হবে যে তোমাকে আমাকে চলে
লুকোনো টেক্কা সংসারের এক্কা দোক্কা ফেলে
প্রথমে যাবে ঘর-দোর দোকানপাট তারপর হৃদয়
কিছুই হলো না বাজানো গেল না সময়
ইদানিং সে সুরটা শুনতে যে খুব ইচ্ছে হয়
কিন্তু সেই খেলনাওয়ালা আর আসেনা পাড়ায়
হয়তো কোন অন্য অলি-গলি ঘুরে
অন্য কোন কাউকে টানছে সেই অদ্ভুত সুরে
Sunday, August 28, 2011
স্বপ্নের দৈন্য - সায়ান
একটা কোন বিশ্বাসী মন ধরবে আমার হাত
ঘর সাজাবে, গান শোনাবে, ভোর করে দেবে রাত
কোলে আমার ঘুমন্ত এক সুস্থ শিশুর মুখ
বন্ধু, আমার ওইটুকুতে ভরবে না যে বুক
একটা ভাঙা কুটির, একটা বেলজিয়ামের আয়না
বর্ষা এলে খিঁচুড়ি, আর আলমারিতে গয়না
বারান্দাতে ঝুলবে খাঁচায় কথা বলা ময়না
বন্ধু, আমার এত অল্পস্বল্পে কিছু হয়না
একটা ভালো চাকরি, তার বলার মতন বেতন
বছর শেষে বোনাস, তারপরেই বিদেশ ভ্রমণ
একটা ভালো গাড়ির সংগে বারিধারায় বাড়ি
তাও যদি দাও, থামবে না তো আমার আহাজারি
হৃদয় যার দরিদ্র, তার অভাবটুকুই আপন
আমি সচ্ছল, তাই এঁকেছি দু'চোখে সচ্ছলতার স্বপন
ছোট্ট যাদের হৃদয়, তারা অল্প পেলেই খুশি
আমার হৃদয় সবার জন্যে সব চায় বেশী বেশী
আমার তো নেই দেবার অনেক, পারছিনা তো দিতে
পারবো না তো না দেবার এই লজ্জা মেনে নিতে
আমারও ঠিক তোমার মতোই জীবনজোড়া দৈন্য
কিন্তু আমার চাওয়ার বেলায় নেই কিছু কার্পণ্য
এক হারিয়ে যাওয়া বন্ধু - সায়ান
সকাল বিকেল বেলা
কত পুরোনো নতুন পরিচিত গান
গাইতাম খুলে গলা
কত এলোমেলো পথ হেঁটেছি দু’জন
হাত ছিল না তো হাতে
ছিল যে যার জীবনে দু’টো মন ছিল
জড়াজড়ি একসাথে
কত ঝগড়া-বিবাদ সুখের স্মৃতিতে
ভরে আছে শৈশব
তোকে স্মৃতিতে স্মৃতিতে এখনো তো
ভালোবাসছি অসম্ভব
কেন বাড়লে বয়স
ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়
কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড়
হারানোর তালিকায়
আজ কে যে কোথায় আছি
কোন খবর নেই তো কারো
অথচ তোর ঐ দুঃখগুলোতে
অংশ ছিল আমারও
এই চলতি জীবন ঘটনাবহুল
দু’ এক ইঞ্চি ফাঁকে
তুইতো পাবিনা আমায়
আর আমিও খুঁজিনা তোকে
কত সুখ পাওয়া হয়ে গেল, তোকে ভুলে গেছি কতবার
তবু শৈশব থেকে তোর গান যেন ভেসে আসে বারবার
আজ চলতে শিখে গেছি
তোকে নেই কিছু প্রয়োজন
তবু ভীষন অপ্রয়োজনে তোকেই
খুঁজছে আমার মন
তুই হয়তো ভালোই আছিস
আর আমিও মন্দ নেই
তবু অসময়ে এসে স্মৃতিগুলো বুকে
আঁকিবুকি কাটবেই
তুই কতদুরে চলে গেলি, তোকে হারিয়ে ফেলেছি আমি
এই দুঃখটা হয়ে থাক, এই দুঃখটা বড় দামী
সেই কোন কথা নেই মুখে
শুধু চুপচাপ বসে থাকা
ছিল যার যার ব্যথা তার তার বুকে
ছড়িয়ে ছিটিয়ে রাখা
আমি ভাবিনি তখন ভুলেও এমন
দু’জন দু’দিকে যাবে
বুঝিনি আমার হৃদস্পন্দন
আমারই অচেনা হবে
এই বিভক্ত পৃথিবীতে বড় শক্ত বাঁধন ছিল
হলো অহংকারের জয়, সেই বন্ধন ছিঁড়ে গেলো
সেই অহংকারের খেলায় দু’জনে
জিতে গেছি একসাথে
প্রতি ইটের জবাব পাথরে দিয়েছি
বিজয়ের মালা হাতে
সেই বিজয়োল্লাস প্রতিধ্বনিত
মুর্ত আর্তনাদে
আজ বুকের ভিতর মিষ্টি একটা
শৈশব শুধু কাঁদে
আজ অবেলার অবসরে কেন লাগছে ভীষন একা
কত হাজার বছর তোর হাতটাকে হয়নি তো ছুঁয়ে দেখা
আমি কত কত বার আঁকি তোর ছবি
ভঙ্গুর কল্পনাতে
আজও জ্বলে যাই আজও পুড়ে যাই
তোর দু’চোখের অবসাদে
দ্যাখ্ নীল নীল নীল আকাশের মত
অনন্ত হাহাকার
আজ বুকের ভেতর ভাঙছে ভাঙছে
ভেঙে সব চুরমার
কোন শত্রুরও যেন প্রাণের বন্ধু
এমন দূরে না যায়
শোন বন্ধু কখনো কোন বন্ধুকে
বলোনা যেন বিদায়
Friday, July 29, 2011
তুমি - এক্লীপস্
কোন এক রাত্রী হয়ে আসো তুমি
অস্পষ্ট তিথির মতো
ভেঁজা কাঁচের ওপাশ থেকে
দেখি মেঘমাখা রুপালী চাঁদ
বর্ষার স্পর্শ ছোঁয়া সন্ধ্যা হয়ে তুমি
হেঁটে বেড়াও মলিন চোখের অশ্রুর ভীড়
শব্দহীন স্মৃতির সঙ্গী তুমি
মিশে গেলে দূর পৃথিবীর নীড়
গোদূলীর পথ জুড়ে তুমি
আঁধার রাতের জলছবি
নীরবে হারিয়ে যাও
দূরের নীভূ হাসি
কাঠ পোঁড়া শব্দহীর স্মৃতির
বিমূর্ত তোমার পানে
দাঁড়ায়ে থাকি নিজ মনে
জলের সাজে নীরব সুরে
Thursday, July 21, 2011
হয়তোবা - অর্থহীন
জোছনা ঘেরা কোনো, নিঝুম এক রাতে
আসবে তুমি আমার কাছে, বলবে আমায় হেসে
সবকিছুই হয়ে গেছে, দেখো আগের
হয়তো বা আমার লেখা, কবিতাটা তুমি
পড়না আর, ঘুম যখন আসে না
চোখ বুজে কল্পনাতে, মেঘের সাথে আর
পুরনো দিনের মত, ভেসে বেড়াও না
আকাশ তোমার সময় হলে, একটু থেমো
আমার কিছু প্রশ্নের, জবাব দিয়ে যেয়ো
আর কতকাল থাকবো বসে, তার আশায়
এভাবেই যে আমার, দিন কেটে যায়
কেটে যায়
দিন কেটে যায়
হয়তোবা রাত শেষে, ঘুম যখন ভেঙ্গে যায়
বসে থাক তুমি, আমারি আশায়
হয়তোবা আমায় ভেবে, হাওয়ারি মাঝে
হাত বাড়িয়ে দাও চোখের, জল মুছে দিতে
হয়তো বা আমার লেখা, কবিতাটা তুমি
পড়না আর, ঘুম যখন আসে না
চোখ বুজে কল্পনাতে, মেঘের সাথে আর
পুরনো দিনের মত, ভেসে বেড়াও না
আকাশ তোমার সময় হলে, একটু থেমো
আমার কিছু প্রশ্নের, জবাব দিয়ে যেয়ো
আর কতকাল থাকবো বসে, তার আশায়
এভাবেই যে আমার, দিন কেটে যায়
কেটে যায়
দিন কেটে যায়
আকাশ তোমার সময় হলে, একটু থেমো
আমার কিছু প্রশ্নের, জবাব দিয়ে যেয়ো
আর কতকাল থাকবো বসে, তার আশায়
এভাবেই যে আমার, দিন কেটে যায়
আকাশ তোমার সময় হলে, একটু থেমো...
Saturday, July 16, 2011
পছন্দের গান - সুমন চট্টোপাধ্যায়
এই যে দেখছি আবছায়াটাই লাগছে ভালো
ঘরের কোনে একটি মাত্র মোমের আলো
কার তাতে কি?
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
কার তাতে কি?
এই যে দেখছি স্বন্ধ্যেছটায় আকাশ জোড়া
গড়ের মাঠে ছুটেছে রংগের পাগলা ঘোড়া
কার তাতে কি?
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
কার তাতে কি?
এই যে দেখছি কাগজ দিয়ে তৈরি ফুলে
পরাগরেনু আপনি জাগে তোমায় ছুঁলে
কার তাতে কি?
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
কার তাতে কি?
এই যে দেখছি আদ্যিকালের দেয়াল ফুঁড়ে
জংলা গাছের বাচ্চা খেলে হাত পা জুড়ে
কার তাতে কি?
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
কার তাতে কি?
এই যে দেখছি ক্লাস পালিয়ে লেকের ধারে
ডানপিটেরা আজও ভালবাসতে পারে
কার তাতে কি?
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
কার তাতে কি?
এই যে দেখেছি কারো কারুর জ্যন্ত চোখে
ধান্ধাবাজি ছেড়েও অন্য স্বপ্ন ধুকে
কার তাতে কি?
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
কার তাতে কি?
Tuesday, April 12, 2011
সুখ চাইনা - অর্থহীন
নেমে যাবে যখন সূর্যটা পাশে থাকে যেন তোমারই ছায়া!
আমি সুখ চাই না শুধু চাই তোমার ভালোবাসা,
নেমে যাবে যখন সূর্যটা পাশে থাকে যেন তোমারই ছায়া!
ধান শালিকেরা যদি যায় ভুলে নদীর স্রোতধারা,
ভেবোনা তুমি ও বন্ধু আমার আমি তুমি হারা!
আহা!
ওই আকাশের মাঝে পাখিগুলো হারিয়ে যায় যাক না,
ওই প্রভাতপরীর আগমনে জোনাকিরা হারাক না!
আমরা যাবো এগিয়ে,
সব বাধা পেরিয়ে,
নতুন এক সুরের জগতে,
যদি থাকো তুমি পাশে এ এ এ এ!
আমি সুখ চাই না শুধু চাই তোমার ভালোবাসা,
নেমে যাবে যখন সূর্যটা পাশে থাকে যেন তোমারই ছায়া!
আমি সুখ চাই না শুধু চাই তোমার ভালোবাসা,
নেমে যাবে যখন সূর্যটা পাশে থাকে যেন তোমারই ছায়া!
ধান শালিকেরা যদি যায় ভুলে নদীর স্রোতধারা,
ভেবোনা তুমি ও বন্ধু আমার আমি তুমি হারা!
আহা!