Saturday, April 7, 2012
বৃষ্টি - অঞ্জন দত্ত
বৃষ্টির ছবি এঁকেছি
আমি রোদে পুড়ে
ঘুরে ঘুরে অনেক কেঁদেছি
আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার
খেলা থামেনি
শুধু তুমি চলে যাবে
আমি স্বপ্নেও ভাবিনি
আমি বৃষ্টি দেখেছি
চারটে দেয়াল মানেই নয়তো ঘর
নিজের ঘরেও অনেক মানুষ পর
কখন কিসের টানে মানুষ
পায় যে খুঁজে বাঁচার মানে
ঝাপসা চোখে দেখা এই শহর
আমি অনেক ভেঙ্গেচুরেও
আবার শুরু করেছি
আবার পাওয়ার আশায়
ঘুরে মরেছি
আমি অনেক হেরে গিয়েও
হারটা স্বীকার করিনি
শুধু তোমায় হারাবো
আমি স্বপ্নেও ভাবিনি
আমি বৃষ্টি দেখেছি
হারিয়ে গেছে তরতাজা সময়
হারিয়ে যেতে করেনি আমার ভয়
কখন কিসের টানে মানুষ
পায় যে খুঁজে বাঁচার মানে
ঝাপসা চোখে দেখা এই শহর
আমি অনেক স্রোতে
বয়ে গিয়ে
অনেক ঠকেছি
আমি আগুন থেকে
ঠেকে শিখে
অনেক পুড়েছি
আমি অনেক কষ্টে
অনেক কিছুই
দিতে শিখেছি
শুধু তোমায় বিদায় দিতে হবে
স্বপ্নেও ভাবিনি
আমি বৃষ্টি দেখেছি
আমি বৃষ্টি দেখেছি
আমি বৃষ্টি দেখেছি
Saturday, March 24, 2012
আমি সবাই - অঞ্জন দত্ত (ছায়াছবি - রঞ্জনা আমি আর আসবো না)
Sunday, January 1, 2012
জানতে ইচ্ছে করে - অর্থহীন
নিশ্চুপ চারিদিক বসে আছি ছাদে একাকী
জোসনায় হিমেল হাওয়ায় তোমার কথা ভাবি
এভাবেই কেটে যায় কিছু সময়
নিয়ে চোখে পানি
হয়তো মেঘের ভেলায় ভেসে
দেখছো আমায় তুমি
জানতে ইচ্ছে করে আমার
কেমন আছ তুমি?
প্রতি রাতে আকাশপানে তোমাকেই খুজি
তোমার মুখের মিষ্টি হাসি এখনো চোখে ভাসে
কত কবিতা কত গান তেপান্তর নিয়ে
তোমার কথা ভেবে ভেবে দেখি আকাশটাকে
মাঝে মাঝে আকাশটাকে ছুতে ইচ্ছে করে
জানতে ইচ্ছে করে আমার
কেমন আছ তুমি?
প্রতি রাতে আকাশপানে তোমাকেই খুজি
জানতে ইচ্ছে করে আমার
তোমার সব ব্যাথা
অপারের জগৎটাকে হবে কি কভু দেখা
তোমার জগতে অধিক সন্ধ্যাতারা
তোমার জগতে বয়কি ঝরনাধারা
তোমার জগতে কেউকি শুভ্রহারা
জানতে ইচ্ছে করে আমার
কেমন আছ তুমি?
প্রতি রাতে আকাশপানে তোমাকেই খুজি
সুর আর আসে না
ফুল আর ফুটে না
পাশের বাগানটাতে
চলে গেছ তুমি আমায় ফেলে
মেঘের অপাশটাতে
জানতে ইচ্ছে করে আমার
কেমন আছ তুমি?
প্রতি রাতে আকাশপানে তোমাকেই খুজি
জানতে ইচ্ছে করে
Thursday, December 1, 2011
কবে - নেমেসিস
তবে এত কথা দিয়ে কি হবে
যদি নাই দেখি এই পথ চলে
যদি নাই থাকি তোমারি হয়ে
কবে এই কথাগুলো গাবো সুরে
কবে এই কথা?
কবে এই কথাগুলো গাবো সুরে
কবে এই কথা?
আমি ফিরে দেখি ভাঙ্গা আয়নাতে
এই শেষ রাতের গল্প গুলোকে
মনেরই বন্ধ জানালাতে
কথাগুলো আজও হারিয়ে
তবে তোমার কথা শুনে
কতটা পথ দেখব ঘুরে?
কবে এই কথাগুলো গাব সুরে
কবে এই কথা?
কবে এই কথাগুলো গাবো সুরে
কবে এই কথা?
কল্পনা আজ পিছনে ফিরে রয়
অন্ধভুবনে
কথাগুলো আজ জড়িয়ে একসাথে
অন্য কারো সুরে
কবে..
Sunday, November 27, 2011
উড়ু উড়ু মন - অর্থহীন
ফিরবেনা বাড়ী..
কাঁদছে সে সকাল থেকে..
সব নিয়েছে আঁড়ি..
সময় আর অসময়ে কাঁদে সারক্ষণ..
আমি উড়ে বেড়াই নিয়ে..
উড়ু উড়ু মন..
ভেঁজা মাটি স্যাঁতস্যাঁতে..
উদাশী মাতাল হাওয়া..
শূন্য চোখে চেয়ে দেখি..
তোমার আসা যাওয়া..
একাকী ঘরে বসে বসে কাটেঁনা এই ক্ষণ..
আমি উড়ে বেড়াই নিয়ে..
উড়ু উড়ু মন..
অপেক্ষার প্রহর গুণি..
রং দেখবো বলে..
মিনতির স্বরে বলছে শোনো
যাও তুমি যাও চলে..
হঠাৎ করেই আসো তুমি..
ইচ্ছে খুশি যখন..
আমি উড়ে বেড়াই নিয়ে..
উড়ু উড়ু মন..
Friday, October 21, 2011
আর পারিনা - অর্থহীন
আর জমেনা আর জমেনা রঙ্গীন স্বপ্ন মনে তলে..
যা আছে আর যা কিছু নেই যাচ্ছে ধুঁয়ে বৃষ্টিধারায়..
আর পারিনা আর পারিনা আমার ক্লান্তি আমায় কাঁদায়..
তোমার তুমি তোমাতে নেই আমার আমি হচ্ছি বিলীন..
নষ্ট হচ্ছি কষ্ট পাচ্ছি জমছে ধূলো ভালোবাসায়..
বৃষ্টি ঝরে বৃষ্টি ঝরে বৃষ্টি আমার চোখের পাতায়..
আর পারিনা আর পারিনা আমার ক্লান্তি আমায় কাঁদায়..
অতীত এবার বিদায় জানায়.. জল টলমল বর্তমান আর..
আগামীকে দেখছি এবার ঘুমিয়ে আসা সন্ধ্যা বেলায়..
যাচ্ছে ধূয়ে সব কথা সুর সব ঝংকার গানের খাতায়..
আর পারিনা আর পারিনা আমার ক্লান্তি আমায় কাঁদায়..
ঘুমায় আঁধার তুমি ঘুমাও বৃষ্টি পালায় ঝড় থেমে যায়
শিউলি ফুলের সুবাশ বয়ে আমার এ রাত ঘুম হয়ে যায়..
আর পারিনা আর পারিনা আমার ক্লান্তি আমায় কাঁদায়..
আর পারিনা আর পারিনা আমার ক্লান্তি আমায় কাঁদায়..
আর পারিনা আর পারিনা আমার ক্লান্তি আমায় কাঁদায়..
Thursday, September 29, 2011
শুনতে কি চাও তুমি - অঞ্জন দত্ত
ফিরে পেতে চাও কি সেই আনচান করা দুপুর
দেখতে কি চাও তুমি সেই খেলনাওয়ালাটা কে
তার খেলনা দোতারা সে বাজাচ্ছে কবে থেকে
স্কুলের টিফিনের পয়সা বাঁচিয়ে কেনা
সেই অদ্ভুত ফাটা বাঁশ আর মাটির সুর টানা টানা
দু'দিনের সম্পদ দু'টাকার বাজনার বিষ্ময়
তারপর কখন হঠাৎ সুখের মানে পাল্টে যায়
তারপর টিফিনের পয়সা দিয়ে সিগারেট
কলেজ কেটে সিনেমা বান্ধবীর সাথে কাটলেট
আসে দশটা পাঁচটা সেই একরুটের বাসটা তারপর
সবার মতই পড়তে হয় যে কাগজের টোপর
এখন মাসের শেষে মাঝে মধ্যে কান্না পায়
মিনিবাসে দাড়িয়ে অফিস যাবার সময়
এখন বুঝেছি সেই অদ্ভুত সুরের কি মানে
ফিরে তো যাওয়া যায় না যে আর সেখানে
যেতে হবে যে তোমাকে আমাকে চলে
লুকোনো টেক্কা সংসারের এক্কা দোক্কা ফেলে
প্রথমে যাবে ঘর-দোর দোকানপাট তারপর হৃদয়
কিছুই হলো না বাজানো গেল না সময়
ইদানিং সে সুরটা শুনতে যে খুব ইচ্ছে হয়
কিন্তু সেই খেলনাওয়ালা আর আসেনা পাড়ায়
হয়তো কোন অন্য অলি-গলি ঘুরে
অন্য কোন কাউকে টানছে সেই অদ্ভুত সুরে